আজ- মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২ | রাত ৩:৫১
৩ মার্চ, ২০২৬
১৮ ফাল্গুন, ১৪৩২
৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

ওসাকা-কোকো ফের মুখোমুখি

দৃষ্টি স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ান টেনিসার সোরানা ক্রিষ্টিয়াকে ৬-৪, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আমেরিকান কিশোরী টেনিসার কোকো গাফ। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে চাইনিজ টেনিসার জেং সাইসাইকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনের দুই হট ফেবারিট নাওমি ওসাকা ও কোকো গাফ আগামি ২৪ তারিখ একে অপরের বিপক্ষে তৃতীয় রাউন্ডে খেলতে নামবেন। এরআগে গত বছর ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডেও একে অপরের বিপক্ষে খেলেছিলেন আলোচিত এই দুই টেনিসার। সেবার কোকের বিপক্ষে জিতে চতুর্থ রাউন্ডের টিকেট পেয়েছিলেন নাওমি ওসাকা। এবার দেখার বিষয় কোকো সেই হারের প্রতিশোধ নিতে পারেন কি না।

অস্ট্রেলিয়ান ওপেনের অন্য ম্যাচগুলোর চেয়ে এখন এ দুজনের তৃতীয় রাউন্ডের ম্যাচটি পরিণত হয়েছে টক অব দি টুর্নামেন্ট হিসেবে। কারণ এই ম্যাচের মাধ্যমে হয় বিদায় নিতে হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়