আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৪৬
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

আইএফআইসি ব্যাংকের পাথরাইল ব্যাংকিং বুথের উদ্বোধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা পাথরাইল বাজারে স্বনামখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি’র ব্যাংকিং বুথ(শাখা) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ ফিতা কেটে বুথের উদ্বোধন করেন।

এ উপলক্ষে পাথরাইল বাজারের আলীম প্লাজায় আইএফআইসি ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, রূপালী ব্যাংক লিমিটেডের পাথরাইল শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, আলীম প্লাজার স্বত্ত্বাধিকারী মো. আলীম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইএফআইসি ব্যাংকের পাথরাইল ব্যাংকিং বুথের ইনচার্জ মো. মোর্শেদুল আলম তালুকদার।

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়