দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সদর উপজেলার করটিয়াস্থ আবেদা খানম গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজে সোমবার(১৬ ডিসেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, কবিতা আবৃতি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ইত্যাদি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম কায়েস, অভিভাবক সদস্য শিপন মিয়া, শফিকুল ইসলাম রতন, শিক্ষক সঞ্চয় কুমার চৌধুরী, বজলুর রহমান মিয়া, মীর আনিছুর রহমান, প্রদীপ চন্দ্র শীল, সরকারি সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারী, সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক আরজু মিয়া প্রমুখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী’ বইটি বিতরন করা হয়।
