আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:১৮
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের রক্তদাতাদের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠান বুধবার(৬ সেপ্টেম্বর) ধনবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগে সহ-সভাপতি মেহেদী হাসান রনি।
সংগঠনের সভাপতি কাজী আওলাদুজ্জামান আদরের সভাপতিত্বে বর্ষপূর্তির অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কুমার তালুকদার সহ সকল উপদেষ্টা, অ্যাডমিন ও স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশন ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর যাত্রা শুরু হয়। এক বছরে সংগঠনের সদস্যরা রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবসেবা মূলক সামাজিক কাজে অংশগ্রহণ করেছে। তার মধ্যে একাধিক বার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ ছিল অন্যতম। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পর জন্মপ্রতিবন্ধী মতিয়ার রহমানকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়