আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:২২
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

এক পরিবারের উদ্যোগে সহস্র পরিবারে মানবিক সহায়তা

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী ‘রহমান পরিবার’ করোনা ভাইরাসের কারণে কর্মহীন এক হাজার পরিবারের মাঝে মানবিক সাহায্য বিতরণ করেছে।

শুক্রবার(১ মে) সকালে কর্মহীন মানুষের মাঝে পরিবারের পক্ষ থেকে মানবিক সাহায্য বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু।

নাগরপুর উপজেলার গয়হাটায় ‘রহমান ভিলা’য় পরিবারের তিন ভাই বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু, ডা. আতোয়ার রহমান ও আতিকুর রহমান আলেকের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকারের পাশাপাশি আমরা মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আরো যারা কর্মহীন হয়েছেন আগামিতে তাদের মাঝেও আমরা মানবিক সহায়তা প্রদান করব।

https://youtu.be/5_qZipZfWkE

এ সময় উপস্থিত ছিলেন, পরিবারের অপর ভাই মজিবর রহমান বিপ্লব, গয়হাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মীর মুশফিক হোসেন শৈবাল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়