আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:৫৫
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

এক প্রেমিক নিয়ে দুই প্রেমিকার রশি টানাটানি!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রেমিককে নিয়ে রশি টানাটানি করছে দুই প্রেমিকা। এক প্রেমিকাকে বাড়িতে নিয়ে ওঠালে সেই খবর পেয়ে আরেক প্রেমিকাও ওঠে বসে প্রেমিকের বাড়িতে। এদিকে, এক প্রেমিকার মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রেমিক সাব্বিরকে(১৯) আটক করেছে। আটককৃত সাব্বির উপজেলার বাইমাইল গ্রামের কামরুজ্জামান খানের ছেলে ও মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত।
মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজের এবারের এইচএসসি পরিক্ষার্থী এক প্রেমিকা এবং উপজেলার ইচাইল গ্রামের বাসিন্দা কুরণী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবারই এসএসসি পরীক্ষা দেয়া অপর প্রেমিকাকে প্রেমিক সাব্বিরের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, অপহরনের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আটককৃত সাব্বিরের বাড়িতে শনিবার(১৬ মার্চ) দিবাগত রাতে অভিযানে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয় আর আটক করা হয় সাব্বিরকে।
কিন্তু সেই মুহূর্তে ওই বাড়িতেই অবস্থান করা আরেকটি মেয়ে নিজেকে সাব্বিরের প্রেমিকা পরিচয় দেয়। পরে তাকেও উদ্ধার করে থানায় আনা হয়।
মির্জাপুর থানার এসআই মুরাদ জানান, এ ঘটনায় সাব্বিরের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা(নং-১১(০৩)১৯ইং) দায়ের করা হয়েছে। তিনি মামলাটি তদন্ত করছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে ও উদ্ধারকৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়