আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৫৯
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

এমপি’র দল নয়, দলের এমপি নির্বাচিত করুন :: ব্যারিস্টার নওফেল

দৃষ্টি নিউজ:

dristy.tv-40
আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় তরুণ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে দল থেকে মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করুন, কিন্তু নির্বাচিত এমপি’র দল তৈরি করবেন না। তিনি শুক্রবার(১৪ জুলাই) ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও নাহার আহমদ, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু নাসের, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সাংগঠনিক সম্পাদক বাবু শুভাষ চন্দ্র সাহা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়