আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:৪৯
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

এলেঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ মার্চ) দুপুরে একই সাথে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় চেয়ারম্যান প্রার্থী ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নৌকা প্রতীকের দলীয় অফিস উদ্বোধন করে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার।
মতবিনিময়কালে মোজহারুল ইসলাম তালুকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলের নেতাকর্মীদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বিশ্বাস করি কালিহাতীবাসী আবারো বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ ও শরিফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মাষ্টার, শ্রমিক নেতা ওয়ারেছুল ইসলাম সিদ্দিকী, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের সভাপতি রায়হান কবির রানা, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ্, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন মাষ্টার, মোশারফ হোসেন মুছা, শিখা রাণী ও ডলি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আফাজ উদ্দিন, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী ও বাবুল খান, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তুলা ও প্রচার সম্পাদক আব্দুস সামাদ, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকী, দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বেল্লাল হোসেন মোল্লা ও মাঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন মুছা, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোনে, এলেঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বকুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান দোলন, এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহম্মেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর পাঁচ শতাধিক নেতাকর্মী।
এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা। মতবিনিময় সভায় বক্তারা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামি ৩১ মার্চ চতুর্থ ধাপে কালিহাতীসহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়