দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোকর্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার(১৩ আগস্ট) সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে শোকর্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এলেঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বকুল তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা নূর-এ-আলম সিদ্দিকী, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন মুছা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ প্রমুখ।
এসময় এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি দুলাল হোসেন, এলেঙ্গা পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিখা রাণী, এলেঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক রাজীব আহমেদ, এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক মীর রাজু, এলেঙ্গা পৌর ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, সজীব, মঞ্জুরুল ইসলাম মুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, এলেঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান দোলন।
