আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৩৫
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

এলেঙ্গায় মহান মে দিবস পালিত

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-29
‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে ১৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(১ মে) সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরুর আগে শ্রমিক সংগঠনগুলো নিজ নিজ কার্যালয় থেকে র‌্যালি নিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্তরে একত্রিত হয়ে স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে যোগ দেয়।
সমাবেশে এলেঙ্গা সিএনজি-অটোরিক্সা শ্রমিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। dristy.tv pi-30অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ সরকার, এলেঙ্গা ট্রাক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোলায়মান হোসেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আমাল মোল্লা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার,  সিএনটি-অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি বাবুল সিদ্দিকী, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা সহ বিভিন্ন সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান পরিচালনা করেন সিএনজি-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহালম মোল্লা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়