দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় সরকারি তহবিল থেকে বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে পূর্ণ-দিবস কর্মবিরতি পালন করেছে।
সোমবার(১৩ নভেম্বর) বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে তারা ওই কর্ম বিরতি পালন করে।
কর্ম বিরতি চলাকালে আলোচনা সভায় এলেঙ্গা পৌরসভার সচিব আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ্ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সরকার দলিল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সবুজ হোসেন, এলেঙ্গা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, হিসাব রক্ষক গোলাম মোস্তফা, রোকুনজ্জামান, মধু সূধন ঘোষ, সম্পা সাহা প্রমুখ।
বক্তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
