দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়াস্থ আবেদা খানম গার্লস্ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার(২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. খলিলুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম, মোখলেছুর রহমান, মীর আনিছুর রহমান, ইতি আক্তার প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রদীব চন্দ্র শীল, মানস চক্রবর্তী, নাসরিন আক্তার, সঞ্জয় কুমার চৌধুরী, গভর্নিংবডির সদস্য মো. শাজাহান মিয়া, মো. শিপন মিয়া, খ. শফিকুল ইসলাম, অফিস সহকারী সাদিকুর রহমান তালুকদার সহ অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক মো. সোহেল রানা।
