
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ও করাতিপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ করেছেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির উপদেষ্টা হাজী মঞ্জু। রোববার(২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ওই সাবান ও মাস্ক বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ আনিছ, আব্দুল লতিফ, শেলী তালুকদার, মাসুম আক্তার প্রমুখ।
হাজী মঞ্জু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। সাধারণ মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, শিশুদের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি এ সময়ের রোগ। এগুলো হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
