আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ১:৪৬
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

কর্মহীনদের মাঝে ফরহাদ ইকবাল খাদ্য সামগ্রী বিতরণ

মোল্লা তোফাজ্জল:

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে পৌরসভার ১১নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল- চাল, আলু, মসুর ডাল ও লবণ।

খাদ্য সামগ্রী পেয়ে ওই এলাকার গৃহবধূ আলেয়া বেগম ও জরিনা বেগম সহ অনেকেই বলেন, করোনাভাইরাসের কারণে কাজকাম বন্ধ, ঘরে খাবার নাই। এই দুঃসময়ে ফরহাদ ইকবালের খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুবই খুশি।

এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে আমি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়