আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:৩৫
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

কর্মহীন মানুষের জন্য দুর্যোগকালীন তহবিলে সিডি ক্লাবের খাদ্য সহায়তা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র লোকজনদের খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকের দুর্যোগকালীন তহবিলে দেড়শ’ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে করোনেশন ড্রামাট্রিক ক্লাব (সিডিসি)।

মঙ্গলবার(৩১ মার্চ) দুপুরে সার্কিট হাউজে সিডি ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক হোসেন পুলু টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, সিডিসি ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বীর বিক্রম, মোহাব্বত হোসেন খান, নাট্য সম্পাদক দেবাশীষ দে, সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, এনডিসি রোকনুজজামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে পাঁচকেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবন, দুই কেজি আলু ও এক লিটার তেল দেওয়া হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়