আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ১:৫৮
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

কাকে বিয়ে করছেন জয়া?

দৃষ্টি বিনোদন:

মডেল ও অভিনেত্রী মিথিলার পর এবার জয়ার প্রেম আর বিয়ের খবর পাওয়া যাচ্ছে। তাও সে খবর আসছে ওপার বাংলার গণমাধ্যম থেকে। কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছেন জয়া। সে কারণে তাকে নিয়ে কৌতুহলটা একটু বেশিই ভারতীয় গণমাধ্যমের।

সম্প্রতি জয়া ‘রবিবার’ নামের রোমান্টিক ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ছবিটা নিয়েই দুজনে আড্ডায় মাতেন টাইমস অব ইন্ডিয়ায়। আর সেই আড্ডাতেই প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা সব জানিয়েছেন জয়া।

আড্ডার ফাঁকে প্রশ্ন করা হয়, শোনা যাচ্ছে আপনি (জয়া) নাকি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন। আগামী বছর বিয়েও করবেন? জয়া কিছুটা বিস্ময় আর সংকোচ নিয়ে বলেন, ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন? এরপরের প্রশ্ন, তাহলে কি সংবাদটি গুজব? জয়া এবার স্বীকার করেন তার প্রেম আর বিয়ের পরিকল্পনার কথা।

জয়া বলেছেন, বিয়ের বিষয়টা গুজব নয়। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ে নিয়ে কী ভাবছেন? এমন প্রশ্ন করা হলে জয়া বলেন, ‘আমি ডেটিং করছি। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। তাই বিয়ের দিনক্ষণও ঠিক হয়নি।

কলকাতার নির্মাতা অরিন্দম শীলের হাত ধরেই ওপারের চলচ্চিত্রে জড়িয়ে পড়েন জয়া। পরে আরেক জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। তার সঙ্গে প্রেমের গুঞ্জনও ডালপালা মেলেছিল। তবে শেষ অবধি সৃজিত জড়িয়ে গেছেন বাংলাদেশের আরেক মডেল অভিনেত্রী মিথিলার সঙ্গে। ইতোমধ্যে তাদের বিয়ের দিন তারিখও জানাজানি হয়েছে।

মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছেন জয়া আহসান। ২০১১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আর বিয়ে করেননি বর্তমানে ৪৭ বছয় বয়সী চিরতরুণী অভিনেত্রী জয়া। তবে তার বিয়ে নিয়ে ভক্তদের মনে কৌতুহল একটু বেশিই। এবার অপেক্ষার অবসান ঘটছে?

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়