দৃষ্টি নিউজ:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার(১২ নভেম্বর) সন্ধ্যায় শহীদ শফি সিদ্দিকী চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। সভা পরিচালনা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা।
সভায় কালিহাতী উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
