আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:২৬
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

কালিহাতীতে আ’লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ শুরু

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন প্রাথমিক সদস্যপদের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার(২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম-সাধারণ খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়