আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৩:১৮
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কালিহাতীতে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে বৃহস্পতিবার(২৪ আগস্ট) বিকালে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে বন্যার্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, জিআর চাল, শুকনা খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, সাবান, তেল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, দিয়াশলাই ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, বিআরডিবি’র চেয়ারম্যান আফাজ উদ্দিন, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গাজিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়