আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৩৭
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

কালিহাতীতে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

দৃষ্টি নিউজ:

Kill3.টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক সন্তানের জননী পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ধর্ষিতা গৃহবধূ।
জানা যায়, কালিহাতী উপজেলার ভুক্তা গ্রামের শফিক মিয়ার স্ত্রী(২১) গত ৫ এপ্রিল(বুধবার) পাশের গ্রাম নিগইর বাবার বাড়ি বেড়াতে যান। ওইদিন সন্ধ্যায় প্রতিবেশি কিসমত আলীর বাড়িতে টেলিভিশন দেখে ফেরার পথে পূর্ব পরিচিত সুজন ও রাজীবের সাথে দেখা হলে তাদের সাথে কথা বলার সময় হঠাৎ করে অপর পূর্ব পরিচিত দক্ষিণ চামুরিয়া গ্রামের জলিল(৪৫), বিশা(৪২), আনোয়ার(৩০) এসে গালি-গালাজ শুরু করে এবং অনৈতিক কাজ করার অভিযোগ তোলে। তারা বিচারের কথা বলে পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে সুজন ও রাজীবের হাত-পা বেধে রেখে ওই গৃহবধূকে জলিল, বিশা ও আনোয়ার পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে সুজন ও রাজীবের চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। গত ৮ এপ্রিল(শনিবার) রাতে ধর্ষিতা গৃহবধূ কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়