আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:১৫
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

কালিহাতীতে গ্রামীণ ব্যাংকের ভাতা ও পেনশনের দাবিতে সমাবেশ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে বার্ষিক উৎসব ভাতা, মাসিক চিকিৎসা ভাতা ও মাসিক পেনশন পুনঃস্থাপনের দাবিতে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা-পোষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি হুমায়ন কবির ও মীর আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, অর্থ সম্পাদক শরিফুজ্জামান তালুকদার, ভূঞাপুর উপজেলা কমিটির সহ-সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সব সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাসিক পেনশন পুনঃস্থাপন করা হয়েছে। কিন্তু গ্রামীণ ব্যাংক তা কার্যকর করছে না। ফলে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেয়া কর্মকর্তা-কর্মচারী ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়