দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থানে মঙ্গলবার(১ আগস্ট) উত্তরবঙ্গগামী তেলভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক ঘাটাইলের হারুণ অর রশিদ (৪০)।
স্থানীয়রা জানায়, তেলের ড্রামভর্তি একটি ট্রাক ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সেতুর ৩নং ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হারুন অর রশিদের মৃত্যু হয়। এছাড়া ট্রাকের হেলপারকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়ছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
