দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আফজালপুর, কালাই, জিদহ ও বাশুরিয়া গ্রামের বন্যা দুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে চিড়া, মুড়ি, গুড় ও মোমবাতিসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার(১৯ জুলাই) দুপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী ব্যক্তি উদ্যোগে ওই ত্রাণ বিতরণ করেন ।
টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী ত্রাণ বিতরণকালে বলেন, মানুষের সাহায্যে মানুষ এগিয়ে আসবে- এটাই মানবতার ধর্ম। সে কারণেই আমি আপনাদের পাশে এসেছি, যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করছি। এসময় তাঁর সাথে ছিলেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ডলি প্রমুখ।
