আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:০৬
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ঈদুল ফিতরের দিন বুধবার (৫ জুন) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় সেতুর ১৬ নং ব্রিজের কাছে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিকআপ ভ্যান নিয়ে টাঙ্গাইল থেকে কয়েক যুবক ঈদে বঙ্গবন্ধু সেতুর দিকে বেড়াতে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে চলছিল। পিকআপ ভ্যানটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে মোটরসাইকেলকে ওভারটেক করার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিরনমালা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত ৭ জনের মধ্যে অঅরো এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় না জানা গেলেও তাদের সবার বাড়ি বাসাইলের নাটিয়াপাড়ায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়