আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৪৮
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

কালিহাতীতে হুইল চেয়ার-সেলাই মেশিন বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবন্ধীদের মাঝে ৩৩টি হুইল চেয়ার, কর্মক্ষম বেকারদের মাঝে ২২টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৫৪টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার(২৯ জুলাই) ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) এর অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে ওই সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি।

https://youtu.be/vP7aMkKEg04

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, গোহলিয়াবাড়ী, বীরবাসিন্দা ও পাইকড়া ইউপি চেয়ারম্যান যথাক্রমে হযরত আলী তালুকদার, মো. ছোহরাব আলী ও মো. আজাদ হোসেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়