আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:৪১
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

ক্লাব আবর্তন-৯৯’র ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের সংগঠন ‘ক্লাব আবর্তন-৯৯’র উদ্যেগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ইছাপাশা ও নেয়ারগাছা গ্রামের পাচঁ শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
পরে চৌবাড়িয়ার রশীদ খান বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পেইনে প্রায় এক হাজার মহিলা, পুরুষ, শিশু ও বৃদ্ধকে ফ্রি চিকিৎসা প্রদানসহ ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনিং পরিচালনা করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সামিউর রশীদ, ডা. মো. শফিকুল ইসলাম (সজীব) ও ডা. অমিত সোম।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, ‘ক্লাব আবর্তন-৯৯’র যুগ্ম-আহ্বায়ক রায়হান ইমন, কোষাধ্যক্ষ পনির বাবু, সদস্য শাহ আজিজ বাপ্পী, সজীব রহমান, রিপন, মাসুদ করিম, মাওলানা হাসনাত, পিন্টু, আরিফ, রাজীব, সোহেল, শিবলী, মহিউদ্দীন, তাজ, নীল কমল, আল-আমিন প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়