
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার প্রধান উপদেষ্টা অসুস্থ একে আজাদ চিকিৎসার জন্য ভারত গমণ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪ টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের ব্যাঙ্গালোরের উদ্দেশে তিনি রওনা হন।
তার সাথে রয়েছেন, এশিয়া হসপিটালের পরিচালক বড় ছেলে মোর্শেদুল হাসান আদিল। সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকা পরিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।
তার বড় ছেলে মোর্শেদুল হাসান আদিল জানান, এর আগে একে আজাদের হার্টে দুটি রিং পড়ানো হয়েছে। সেগুলো সহ হার্টে ২-৩ টি ব্লক ধরা পড়েছে। শুক্রবার (১৩ মার্চ) ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠী তাকে পরীক্ষা-নিরীক্ষা করবেন। তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মোর্শেদুল হাসান আদিল।
সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু) বলেন, আমরা আশা করি, সকলের দোয়া ও মহান আল্লাহর অশেষ রহমতে সাপ্তাহিক গণবিপ্লব’র প্রধান উপদেষ্টা অচিরেই আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবেন।
