আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:৫৮
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

গণিকালয়ের মালকিন আলিয়া!

দৃষ্টি বিনোদন:

কামাথিপুরা, মুম্বাইয়ের রেড লাইট এলাকার একসময়ের ত্রাস ছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। ম্যাডাম অফ কামাথিপুরা নামে পরিচিত ছিলেন তিনি। ৬০ দশকে গোটা কামাতিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।

খুব অল্প বয়সে জোর করে যৌনবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে উঠেছিলেন গোটা কামাতিপুরার হর্তাকর্তা বিধাতা। সেই গাঙ্গুবাইকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন সঞ্জয়লীলা বানসালি।

গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। ১৫ জানুয়ারি প্রতীক্ষিত এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পায়। প্রকাশিত বানসালি প্রোডাকশন দুটি পোস্টার শেয়ার করে তার ক্যাপশনে লিখেছে, ‘শক্তি, সাহাস, ভয়! একদৃষ্টিতে হাজার অনুভূতি। প্রকাশ্যে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ফার্স্ট লুক পোস্টার। ২০২০-এর ১১ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে।

দুটি পোস্টারে আলিয়ার চরিত্রের বৈপরীত্য ফুটিয়ে তোলা হয়েছে- এক সাধারণ কিশোরী থেকে এক নির্মম গণিকালয়ের মালকিন। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় প্রথমবার কাজ করতে চলেছেন আলিয়া।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়