আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৫২
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

গুদাম কর্মকর্তা ও সাংবাদিকের স্ত্রী সহ নতুন ১৭ জন করোনায় আক্রান্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা গুদাম কর্মকর্তা ও সখীপুর প্রেসক্লাবের এক সাংবাদিকের স্ত্রী সহ নতুন ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এরমধ্যে সদর উপজেলার ৫ জন, নাগরপুর ২ জন, সখীপুর ১ জন, কালিহাতী উপজেলার ১ জন, ঘাটাইল ১ জন, মধুপুর ৩ জন, ধনবাড়ী উপজেলার ৩ জন ও গোপালপুর উপজেলার ১ জন রয়েছেন।

এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫২ জনে। রোববার(৭ জুন) সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২ জুন পাঠানো নমুনার ফলাফলে ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা খোরশেদ আলম মাসুদ এবং সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তার সহ নতুন করে ১৭জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ জন এবং মারা গেছেন ৫ জন। চিকিৎসাধীন ১৭৫ জন।

তিনি আরো জানান, জেলায় সর্বমোট ১২ হাজার ৬৯ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আওতায় আনা হয়। এদের মধ্যে ৯ হাজার ৯৯৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বর্তমানে ২ হাজার ৭৬ জন কোয়ারেন্টিনে রয়েছেন। জেলায় মোট ৪৮৬ জনের নমুনা পেন্ডিং আছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়