
একিউ রাসেল:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে কর্মহীন তালিকাভুক্ত একশ’ পরিবারের মাঝে সোমবার(৬ এপ্রিল) সরকারি ত্রাণ সহায়তার আওতায় ১০কেজি হারে চাল বিতরণ করা হয়।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার কর্মহীনদের ঘরে ঘরে এসব ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ১২ ইউপি সদস্যের হাতে তুলে দেন।
এসময় ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ইউপি সদস্যরা এসব চাল কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন।
