আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:২১
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

গোপালপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলিন যমুনার চরে শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ওই উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ঘুড়ি উৎসবের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

‘গ্রামে ঘুড়ি’ নামক সংগঠনের সহযোগিতায় উৎসবের আয়োজন করে শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান, অধ্যক্ষ সাত্তার খান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার প্রমুখ।

অনুষ্ঠানের উদ্যোক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না বলেন, ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে যমুনার চরাঞ্চালে শৈশব-কৈশোরের আনন্দে মেতে উঠেন সবাই। ভবিষতে অনুষ্ঠানটি চলমান রাখার চেষ্টা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস বলেন, এ ধরনের উৎসব আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দিন দিন এগুলো হারিয়ে যেতে বসেছে। উৎসবে যোগ দিয়ে নির্মল আনন্দ পয়েছি। আশা করি আয়োজকরা উৎসবের ধারাবাহিকতা বজায় রাখবেন। ঘুড়ি উৎসব কয়েকশ’ প্রতিযোগী অংশ নেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়