আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:৫৯
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

গোপালপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দৃষ্টি নিউজ:

36196_0_5টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্দমপুরবর্ণী দক্ষিণপাড়ায় সোমবার(১০ এপ্রিল) দুপুরে ট্রেনের ধাক্কায় রোকেয়া বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত আব্দুল কাদেরের স্ত্রী।
গোপালপুর থানার এসআই আবু তাহের জানান, হেমনগর রেলস্টেশন থেকে কিছুটা দক্ষিণে উদ্দমপুরবর্ণী মসজিদ সংলগ্ম রেললাইনের পূর্বপাশে রোকেয়া বেওয়ার বাড়ি। তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পশ্চিম দিকে যাচ্ছিলেন। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়