আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ১:৫১
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ঘাটাইলের লোকেরপাড়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

দৃষ্টি নিউজ:

dristy.tv--36
টাঙ্গাইলের ঘাটইল উপজেলার লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পারিবারিক পর্যায়ে শুক্রবার(৯ জুন) দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
লোকের পাড়া খান পরিবারের কর্মরত পুলিশ অফিসার হারুন অর রশিদ (খেজুর) এবং তার স্বজনরা মাহে রমজানে মায়ের রূহের মাগফেরাত কামনায় এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। ১ম পর্বে ৫ টি প্রতিষ্ঠান থেকে ১০ জনকে বাছাই করা হয়। বাদ জুম্মা ২য় পর্বের অনুষ্ঠানে বিচারক মন্ডলিদের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারন করা হয়। এতে প্রথম হয়েছেন আব্দুনুর ছিফাত, দ্বিতীয় হয়েছেন হাফেজ ছানা উল্লাহ। এ সময় বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার নগদ ৫ হাজার ও ২য় পুরস্কার ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহনকারী সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লোকের পাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ, ধামরাই হার্ডিন্স উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আব্দুল ওহাব্ বিন মনিরুজ্জামান, লোকের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান (মুক্তা) ইমরান তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, হাফেজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়