আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:০৬
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ঘাটাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, ঘাটাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোছা. নুর নাহার বেগম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক জুলফিকার হায়দার, অধ্যক্ষ শামছুল আলম মনি, ঘাটাইলের পৌর মেয়র শহীদুজ্জামান খান, সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, অর্থ-সম্পাদক মো. মাসুম মিয়া, দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অমর একুশে উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়