আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:৪৭
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ঘাটাইলে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে দিগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ ফেব্রুয়ারি) দিগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সুলতান মাহমুদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মো. শোয়েব রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌরশাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আওয়ামীগ নেতা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

দিগড় ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামুনের সভাপতিত্বে কর্মশালায় দিগর ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ট্রেইনার ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট চীফ কাউন্সিলর রিলাইফ ড্রাগ এডিশন ট্রিটমেন্ট সেন্টার ও সরকারি মুড়াপাড়া কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা পারভীন, ট্রেইনি কাউন্সিলিং সাইকোলজিস্ট শরিফুল ইসলাম, ট্রেইনি কাউন্সিলিং সাইকোলজিস্ট মেহরীন মোস্তফা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়