আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:৪৪
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

ঘাটাইলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ দুইজন গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সাগরদিঘী শ্যামল কোচিং সেন্টারের পরিচালক শ্যামল সাহা ও সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রহমান।
ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) আশরাফুল ইসলাম জানান, পরীক্ষা শুরু হওয়ার আগেই সাগরদিঘী এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে শ্যামল সাহা ও দপ্তরি আব্দুর রহমানের কাছ থেকে শনিবার অনুষ্ঠেয় গণিত পরীক্ষার নৈব্যত্তিক প্রশ্নপত্র পাওয়া যায়। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়