দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের জিগারতলা গ্রামে মঙ্গলবার(১ আগস্ট) গভীর রাতে আকলিমা(৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকলিমা (৩০) জিগারতলা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) আমীর আলী জানান, গভীর রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে বাইরে বের হয়। এ সময় আগে থেকেই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে বুধবার(২ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে খুনের কারণ জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
