আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:০৩
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ৭ আহত ৩০

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-39টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার(২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুণগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত জনেরই পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, গোপালপুর সদর উপজেলার আসমা (২৫), চন্দন (৩২) ও শান্তা (২৫), নারায়নগঞ্জের সোনারগাও এলাকার নুরে আলম (৩০), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৩২) , জামালপুর জেলার বনগ্রাম সরিষাবাড়ি গ্রামের সুনামগঞ্জ ধর্মশালা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহের (২৮) ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)। [vsw id=”sqo5RMhirIA” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়