আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:০৭
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ঘাটাইল সেনানিবাসে গলফ টুর্নামেণ্ট অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী প্রথম ক্যাপিটেক কাপ গলফ টুর্নামেণ্ট অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম শনিবার(২৯ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেণ্টের উদ্বোধন করেন।

এ সময় ক্যাপিটেক অ্যাসেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মো. হাবিবুর রহমান, টুর্নামেণ্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, গলফ ক্যাপ্টেন কর্ণেল এসএম জাহিদ হাসান ও মেম্বার সেক্রেটারী লে. কর্ণেল মেসবাহ উদ্দিন আহমেদ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ মোট ১০০ জন খেলোয়ার টুর্নামেণ্টে অংশ গ্রহণ করেন।

https://youtu.be/Dr3XjPBWYmM

পরে বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়