দৃষ্টি নিউজ:

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ১৯ বছরে পদার্পন উপলক্ষে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ ঊনিশের উচ্ছ্বাসে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের এসপি পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক ও আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইলের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, সাবেক পিপি অ্যাডভোকেট এস আকবর খান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী বাবুল খন্দকার, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শিশু একাডেমির শিশুসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
