দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে মঙ্গলবার(২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে জননেত্রী শেখ হাসিনা পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এসএম শফিকুল আলম সিদ্দিকী, আব্দুর রহিম কালু, কার্যকরী কমিটির সদস্য শাহ্ মো. ইসরাইল বিল্লাহ, কামরুল আলম তুহীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার।
শেষে দেশ ও জাতির উত্তরোত্তর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. হযরত আলী।
