আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ৩:১২
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

জাতীয় সাংবাদিক সংস্থার ধনবাড়ী উপজেলা ইউনিট গঠিত

দৃষ্টি নিউজ:

দৈনিক আমাদের নতুন সময়ের ধনবাড়ী সংবাদদাতা মো. শহিদুল্লাহকে সভাপতি ও দৈনিক সময়ের কণ্ঠের ধনবাড়ী সংবাদদাতা জীবন মাহমুদ শক্তিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার ধনবাড়ী উপজেলা ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(৬ ডিসেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন ওই কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন- সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম(মিলন), সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমাদ রাজু, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম রতন, দপ্তর সম্পাদক মো. আবুল হোসেন, প্রচার সম্পাদক নাসরিন জাহান তাহমিনা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান নয়ন। কার্যকরী কমিটির সম্মানিত সদস্যরা হচ্ছেন- মো. আলমগীর হোসেন, মো. আব্দুর রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, তামান্না তমা, মো. রুবেল মিয়া, মো. আশরাফুল ইসলাম।

এরআগে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক আলোচনা সভায় স্থানীয় সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আল আমিন শোভন, ভূঞাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়