আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:২৫
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টাইটানিকের লিওনার্দোর ২২ বছরের ছোট প্রেমিকা

দৃষ্টি বিনোদন ডেস্ক:

‘টাইটানিক’ সিনেমার জ্যাক খ্যাত নায়ক লিওনার্দো নিজের থেকে ২২ বছরের ছোট ক্যামিলার সঙ্গে বাগদান সারছেন তিনি এটা হলিউডের টক অব দ্য টাউন। রিয়েল লাইফে লিওনার্দো বাঁধা পড়েছেন ক্যামিলা মোরোনের প্রেমে। রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তিনি। এই প্রেম নিয়ে বেশ সিরিয়াসও এই অভিনেতা।শোনা যাচ্ছে দ্রুতই বিয়ে করতে চলেছেন ৪৪ বছরের লিওনার্দো ও ২২ বছরের ক্যামিলা।

টাইটানিকের পর হলিউডে একের পর এক সফল ছবির হাত ধরে ক্রমেই বেড়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর ভক্তের সংখ্যা। বিভিন্ন সময়ে একাধিক নামজাদা মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিও। তবে বিয়েটা নাকি তিনি মডেল ক্যামিলা মোরোনকেই করতে যাচ্ছেন।

‘পিপল’ ম্যাগাজিনের এক রিপোর্ট অনুযায়ী, ক্যামিলার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেশ সিরিয়াস লিওনার্দো। তারা নাকি একে অপরের গভীর প্রেমে মজে আছেন। গত বছরের জানুয়ারি থেকেই বিভিন্ন সময়ে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুজনকে।

শোনা যায়, অভিনেতা ব্র্যাড পিটই নাকি ক্যামিলাকে প্রেম নিবেদনে সাহায্য করেছিলেন লিওকে। এখন শোনা যাচ্ছে একে অপরের বাড়িতেও সময় কাটাচ্ছেন যুগল। পরস্পরের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন দুজনে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়