দৃষ্টি নিউজ:

দ্যা ডেইলি অবজারভার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন লিংকন ‘অ্যাপরিসিয়েশন অ্যাওয়ার্ড-২০১৮’ পাওয়ায় তাকে সংবর্ধিত করেছে টাঙ্গাইল সিটিজেন জার্নালিষ্ট গ্রুপ। বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের থানাপাড়াস্থ দ্যা ডেইলি অবজারভারের টাঙ্গাইল কার্যালয়ে ওই সংবর্ধনা দেয়া হয়।
এ সময় টাঙ্গাইল সিটিজেন জার্নালিষ্ট গ্রুপের উপদেষ্টা, অ্যাডমিন ও সদস্যরা মো. সাজ্জাদ হোসেন লিংকনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানায়।
