আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:০৭
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলের পাঁচ সাংবাদিক ‘মজলুমের কণ্ঠ অ্যাওয়ার্ড’ পেলেন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) জেলার পাঁচ সাংবাদিককে ‘মজলুমের কণ্ঠ অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়েছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হচ্ছেন, ডেইলী স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, দৈনিক জনকন্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোরের টাঙ্গাইল প্রতিনিধি ইফতেখারুল অনুপম, বাংলাদেশ প্রতিদিন ও এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন, কালের কন্ঠের টাঙ্গাইল প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ এবং প্রথম আলোর প্রতিনিধি কামনাশীষ শেখর।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। মজলুমের কন্ঠের সম্পাদক জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া(বড়মনি)।

এরআগে মজলুমের কন্ঠ’র রজতজয়ন্তি বর্ষে পদার্পণ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে ২৫ বছরে পদার্পণ উৎসব পালন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়