আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ৩:২৮
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে অবিভক্ত জেলা বিএনপি রাখার দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জেলা বিএনপিকে অবিভক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা। বুধবার(১০ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আনিছুর রহমান আনিস, জেলা বিএনপির প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

https://youtu.be/sXvIzlPKYys

এ সময় বক্তরা জেলা বিএনপিকে যেন দুইভাগে(উত্তর-দক্ষিণ) বিভক্ত করা না হয় সেজন্য কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে সম্প্রতি কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপিকে দুইটি সাংগঠনিক (উত্তর ও দক্ষিণ) জেলা কমিটি করার প্রস্তাব করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়