আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৬:৫৬
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার(১১ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ইত্যাদি।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনন্দ র‌্যালির উদ্ভোধন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুর রহমান খান ফারুক। আনন্দ র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম,
জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল, সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক। পরে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়