আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | সকাল ৬:২৫
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার(৩০ ডিসেম্বর) ‘গণতন্ত্রের বিজয়’ দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েেেছ।

এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এ সময় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়