
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার(২১ জুলাই) বিকালে পৌরউদ্যানে এক আলোচনা সভা ও টাঙ্গাইলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক খ. আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম প্রামাণিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আহম্মদ উল্লাহ জুয়েল, শামসুজ্জামান পাশা, মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
