আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | সকাল ৬:১৩
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এ প্রতিপাদ্যে বুধবার(১৮ ডিসেম্বর) টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা সদর থেকে এশটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক কার্তিক দেবনাথ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল লাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্তকর্তা কাজী গোলাম আহাদ।

দিবসটি উপলক্ষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অভিবাসী দিবস মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল অংশ নেয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়